কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহজালাল সরদারকে (২০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান গত শুক্রবার রাতে এই দণ্ড দেন। পুলিশ জানায়, শাহজালাল সরদার দীর্ঘদিন ধরে স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শুক্রবার বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাহজালাল তাঁর পথ রোধ করে শ্লীলতাহানি ঘটান। গাইবান্ধা প্রতিনিধি