কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত চার মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল সোমবার বিকেলে তাঁদের ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ার গোলাম মোস্তফা, ধুনট রোডের মামুন সরকার, বনমরিচা গ্রামের শুক্কুর আলী ও শিবু প্রামাণিক। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, গতকাল শহরের বিভিন্ন স্থানে মাদক সেবনকালে পুলিশের অভিযানে এঁরা গ্রেপ্তার হন।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি