প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী থেকে পাঙাশের পোনা ধরার অভিযোগে গতকাল মঙ্গলবার ফরিদপুরে দুই জেলেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজবাড়ীর ডাঙ্গী গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও ওহাব হালদার (৪৫)। চরভদ্রাসনের ইউএনও মো. মাহবুব হাসান আদালত পরিচালনা করেন।