কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে গতকাল শনিবার কামরুল হাসান (২৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালতের নির্দেশে বালু তোলার কাজে ব্যবহূত দুটি ড্রেজার যন্ত্র ধ্বংস করা হয় এবং প্রায় পাঁচ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।