প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনসিডিল বহনের দায়ে দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাটোরের দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রহিবুল ইসলাম গতকাল সোমবার দুপুরে এই রায় দেন৷ সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়ভাগ গ্রামের জহির উদ্দিন (৩২) ও ফরিদপুরের মধুখালী উপজেলার নলিয়া গ্রামের আবদুল সালাম৷ নাটোর প্রতিনিধি