প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গাঁজাসহ গ্রেপ্তার যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত ১১টায় পীরগঞ্জের নির্বাহী হাকিম এ বি এম ইফতেখারুল ইসলাম পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মো. বাবুলকে (৩৯) এ দণ্ড দেন৷ বাবুল শনিবার পীরগঞ্জ টিঅ্যান্ডটি এলাকায় গাঁজার পুরিয়া নিয়ে গ্রাহকের অপেক্ষায় ছিলেন। এ সময় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনতেশাম গাঁজাসহ তাঁকে আটক করেন৷ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি