প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা সেবন ও বহনের দায়ে গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার মো. ডালিম (২৮) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন৷ তাঁর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ছোট ছাদিপুর গ্রামে। গত সোমবার কাপাসিয়ার ভাকুয়াদি বাজার থেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাঁকে আটক করে৷ গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী তাঁকে কারাদণ্ড দেন।
গাজীপুর প্রতিনিধি