কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মেশানো উপকরণসহ দুজনকে আটক করেছে পুলিশ৷ গতকাল শনিবার বেলা ১১টায় শহরের বড়বাজার ঘোড়ার ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়৷ এ ঘটনায় কারখানার মালিক কামরুজ্জামান বেলাল (৫০) ও সহকারী হাসান আলীকে (৩০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়৷ পরে আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন৷ কুষ্টিয়া অফিস