কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা সেবনের দায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাতজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রনজন কুমার ঘোষ জানান, বুধবার রাতে পুলিশ পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান মোল্লা তাদের সশ্রম কারাদণ্ড দেন।