কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রির অপরাধে মা ও মেয়েকে এক বছর ও অপর তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদমদীঘির ইউএনও রাসেল মনজুর এই শাস্তি প্রদান করেন। আদমদীঘি থানার ওসি তোজামেঞ্চল হক জানান, গতকাল বুধবার সকালে সান্তাহার শহরের বসুন্ধরা বস্তি থেকে প্রায় এক কেজি গাঁজাসহ সাজেদা বেগম ও তাঁর মেয়ে জাহানারা খাতুন এবং শহরের চা-বাগান মহল্লার বড় মিলন, ছোট মিলন ও সানিলকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। কারাদণ্ড দেওয়ার পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়। l