প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজা বিক্রির দায়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের কালা মিয়াকে (৩০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, কালা মিয়া দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মওলা পুলিশ নিয়ে তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ কালা মিয়াকে আটক করা হয়৷