প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল সনদ তৈরির অভিযোগে গতকাল মঙ্গলবার কুড়িগ্রামে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদলতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী। আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে জাল সনদ তৈরির সঙ্গে জড়িত ছিলেন। এই অভিযোগে সোমবার তাঁকে আটক করা হয়। দোষ স্বীকার করায় তাঁকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।