প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে এক শিশুকে (৬) ধর্ষণের দায়ে শাকিল (২০) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এই দণ্ডাদেশ দেন। শাকিলের বাড়ি রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকায়। বর্তমানে তিন পলাতক।