কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে ছয় ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ তাঁদের এই শাস্তি দেন। তাঁরা হলেন কসবার কুটি গ্রামের সারোয়ার মিয়া, ফারুক মিয়া, জামসেদ মিয়া, রমজান মিয়া, বিষ্ণুপুর গ্রামের কবির মিয়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নন্দন চন্দ্র রায়। গতকাল দুপুরে পুলিশ তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায়।
গত সোমবার রাতে কুটি
গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় গাঁজা সেবন করার সময় পুলিশ তাঁদের আটক করে।