কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী গীতাবাড়ীয়া এলাকা থেকে তিন মাদক চোরাচালানিকে আটক করেছেন বিজিবির গীতাবাড়ীয়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা। গতকাল বুধবার তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ বোতল ভারতীয় মদ, ২০ বোতল ফেনসিডিল এবং ১৩০ ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। ভ্রাম্যমাণ আদালতের হাকিম এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নি