কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। এর মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে সোহেল রানাকে (২৪) এক মাসের এবং গাঁজা বিক্রির দায়ে মো. সবুজকে (৩০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক জাহিদুর রহমানের নেতৃত্বে শহরের আকতার হোটেলের সামনে সড়ক থেকে প্রকাশ্যে গাঁজা সেবনকালে সোহেলকে আটক করা হয়। এ ছাড়া শহরের কুন্দল এলাকায় গাঁজা বিক্রির সময় ৫০০ গ্রাম গাঁজাসহ সবুজকে (৩০) আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।