কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক অ্যাপ্রেইজার আবদুল কুদ্দুসের স্ত্রী হাসিনা পারভীনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, আসামি আপিল করার শর্তে তাঁকে আদালত জামিন দেন। ২০১০ সালের ২৭ জুলাই হাসিনা পারভীনের বিরুদ্ধে ৭৮ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। পরের বছরের ২৫ অক্টোবর অভিযোগপত্র দাখিল করা হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।