কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আট জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে তাঁদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার মান্নানঘাট এলাকা থেকে জুয়া খেলার সময় বাদল মিয়া, রজব আলী, নুর আলম, শাহেদুল ইসলাম, আবুল কাশেম, আবুল কালাম, লুতু মিয়া ও আশরাফ আলমকে আটক করা হয়। গতকাল দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম শফি কামাল প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেন।