প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া চিকিৎসক দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন এই আদালত পরিচালনা করেন। বাঞ্ছারামপুর থানা ও ইউএনওর কার্যালয় থেকে জানা গেছে, ভুয়া সনদ ব্যবহার করে উপজেলা সদরের বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালে ছয় মাস ধরে উপজেলার চান্দপুর গ্রামের কাউছার আহামেঞ্চদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহান চিকিৎসা দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার ইউএনও এ টি এম কাউছার হোসেন ওই হাসপাতালে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই দম্পতি ভুয়া সনদ দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেন। ইউএনও তাঁদের এক বছর করে কারাদণ্ড দেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি