কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজাসহ আটক তিন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ আদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. ইসমাইল, আলী হায়দার ও মমিন উল্লা। সোনাইমুড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্তদের নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।