কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রি ও সেবনের দায়ে বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ রায় দেন। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আদমদীঘির কুন্দগ্রাম এলাকা থেকে মাদক বিক্রির দায়ে উপজেলার ছোট জিনইর গ্রামের মিনু বেগম ও গাঁজা সেবনের দায়ে গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মিজানুর রহমানকে আটক করে। পরে বুধবার দুপুরে মাদক সেবনের দায়ে আদমদীঘির নশরৎপুর এলাকার রাজেশ্বর নামে একজনকে আটক করা হয়। আদালত আটক মিনু বেগমকে দুই বছর, মিজানুরকে এক মাস ও রাজেশ্বরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।