কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানি করার দায়ে আবদুর রাজ্জাক (৪২) নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জিনাত জাহান ওই দণ্ডাদেশ দেন। পুলিশ জানায়, নেত্রকোনা থেকে ওই শিশুটিকে এক সপ্তাহ আগে বাড়ির গৃহপরিচারিকা হিসেবে কালিয়াকৈরের বাড়িতে নিয়ে আসেন আবদুর রাজ্জাক। এরপর গত সোমবার রাতে শিশুটিকে অন্যত্র নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন রাজ্জাক। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে রাজ্জাককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। গতকাল সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।