কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মিথ্যা মামলা করার দায়ে রেহানা বিবি নামের এক নারীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি এম এ নাছের চৌধুরী প্রথম আলোকে জানান, নগরের বায়েজিদ বোস্তামী আতুরার ডিপো এলাকার নুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে জায়গা নিয়ে বিরোধের জের ধরে ২০০৭ সালে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন রেহানা বিবি। পরে এ মামলায় খালাস পান অভিযুক্ত নুরুল ইসলাম। পরের বছর মিথ্যা মামলা দায়েরকারী রেহানা বিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।