প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশের পৃথক অভিযানে আটক দুই মাদকসেবী ও ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে এবং গত মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন তাঁদের এই সাজা দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও বারগাঁও গ্রামের মো. শিপন (৩০)।