প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে চার বখাটে যুবককে এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আদালতের বিচারক ও সহকারী ভূমি কর্মকর্তা কাইজার মোহামঞ্চদ ফরাজী এ সাজা দেন। গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন মো. তুহিন সিকদার (২০), ইয়াসিন সিকদার (১৯), চান মিয়া খাঁ (১৮) ও মাসুম সিকদার (১৮)। এঁদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে। গোপালগঞ্জ প্রতিনিধি।