কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গলের বিভিন্ন পাহাড়ি ছড়া (খাল) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার মোল্লা কবির আহমদ (৪৫), রাজপাড়া এলাকার টেনু মিয়া (৪২) ও লইয়ারকুল এলাকার মকসুদ মিয়া (৪৮)। জরিমানা পরিশোধ না করায় আদালত ওই তিনজনকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করেছেন। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারুক আহমদ আদালত পরিচালনা করেন।