প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মদ পানের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রাবেয়া আকতার গত শুক্রবার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামের নেপাল চন্দ্র বর্মণ, একই গ্রামের সান চরণ সূত্রধর ও তাড়াইলের কৌলী গ্রামের মো. এরশাদ। ওই রাতে তাড়াইল থানার ওসি আমিনুল ইসলাম পুলিশসহ টহলরত অবস্থায় তাড়াইল-নান্দাইল সড়কের রাউতি এবং সদর ইউনিয়নের শিমুলাটি-শামুকজানি বাজার এলাকায় মাতাল অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করে। পরে ইউএনওর কার্যালয়ে তিনজন নিজেদের দোষ স্বীকার করে।