কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ডাকঘরের অর্থ আত্মসাতের দায়ে পোস্টাল অপারেটর ওমর ফারুককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট বিশেষ জজ আদালতের (ভারপাপ্ত) বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় ঘোষণা করেন। এ ছাড়া ওমর ফারুককে আত্মসাৎ করা চার লাখ ১২ হাজার ৭৫০ টাকা ছয় মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। একই আদালত একই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক রায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। উভয় দণ্ড একত্রে চলবে।