কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের নাসির উদ্দিন (৩৫) ও সদরের পূর্ববোড়াই গ্রামের রাজু আহমেদ (৩৪)। গতকাল দুপুরে তালোড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, তালোড়া মেঘা গ্রামে হেরোইন সেবন করার সময় নাসির ও রাজুকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ গত সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা বড়িসহ উপজেলার ধাপসুলতানগঞ্জ গ্রামের আবদুল জলিল (৪০) ও সদরের মাস্টারপাড়ার ওলিউল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করে।