প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক রাখার দায়ে গতকাল বৃহস্পতিবার দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, উপজেলার দরবেশহাট এলাকা থেকে গোলাম মোস্তফা ও আধুনগর এলাকা থেকে মো. মহিউদ্দিন নামের দুই ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে পুলিশ। ইউএনও ফিজনূর রহমান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই ব্যক্তিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।