কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিশলায় অবৈধ সোঁতিজাল পেতে মাছ ধরার দায়ে মো. রওশন আলী (৫৫) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর কবির শনিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন। জানা গেছে, রওশন আলী চলনবিলে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরছিলেন। তাঁকে মৌখিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। শনিবার দুপুরে অভিযান চালিয়ে সোঁতিজালসহ রওশন আলীকে আটক করা হয়।