কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালত দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল ইউএনও ফিরোজ শাহর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের শাওন হোসেন (২২) ও খোর্দ্দদৌলতপুর গ্রামের মুকুল হোসেন (২৩)। পুলিশ জানায়, উপজেলার থানা রোড থেকে আধা কেজি গাঁজাসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি