কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া থানার বাস্তুহারা কলোনি এলাকায় ইয়াবা বড়ি বিক্রির দায়ে নূর মোহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, ইয়াবা বিক্রির সময় নূর মোহাম্মদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির সাড়ে আট হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। নূর মোহাম্মদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তিনি বাকলিয়ার বাস্তুহারা কলোনিতে থাকেন।