কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মাদক ব্যবসায়ী শাহীনুর বেগম ও তাঁর সহযোগী শাহীন। শাহীনুরের মা আদালতে মেয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, শাহীনুর ‘ক্রসফায়ারে’ নিহত কুখ্যাত ডাকাত রওশনের স্ত্রী। তিনি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত।