প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ীতে ইয়াবাসহ আটক চার মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন এ সাজা দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলো সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই এলাকার মনির হোসেন (২২), মো. হাছান (৩২), মো. বাবুল ওরফে বাবলু (৩৫) ও আবদুর রহিম (৪২)। এর মধ্যে মনির হোসেনকে ছয় মাস ও বাকি তিনজনকে দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উল ইসলাম বলেন, আদালতের রায়ের পর দণ্ড পাওয়া মাদক ব্যবসায়ীদের গতকাল শনিবার নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।