কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত সোমবার তিন জুয়ারিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিকুর রহমান ওই আদালত পরিচালনা করেন। পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়ালপুকুর গ্রামের কুমড়ার ডাঙ্গা বটতলায় জুয়া খেলার খবর পেয়ে ইউএনও সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ওই গ্রামের লিটন (৩২), খেরকাটু (৪৮) ও জাহেদুল ইসলাকে (২৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।