কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের বিসিক শিল্প নগর এলাকায় সনি এগ্রো ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আলমকে ভেজাল সার ও কীটনাশক বিক্রির দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। নির্বাহী হাকিম মীর সাব্বির এ অভিযান পরিচালনা করেন। ওই প্রতিষ্ঠানে পাওয়ারভিট, পারফেক্ট জিং, টপফুরান, বি-বোরাক্স, শাহীফুরান, বাসুডান—এসব নকল কীটনাশক ও দস্তা সার বিভিন্ন কোম্পানির মোড়কে ভরে বিক্রি করা হচ্ছিল। জামালপুর সংবাদদাতা