প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষাকেন্দ্রের সামনেই ছাত্রীকে উত্ত্যক্ত করলেন দুই বখাটে যুবক। ছাত্রী বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে জানালে কেন্দ্রের সামনে থেকে ওই দুজনকে আটক করে পুলিশ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত ইমরান হোসেন (১৮) ও সালমান খান (১৮) নামের ওই দুজনের বিচার করেন। রায়ে মূল অভিযুক্ত ইমরানকে এক বছরের সশ্রম ও তাঁর বন্ধু সালমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।