কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবন, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গতকাল শুক্রবার নাটোরের লালপুরে নারীসহ চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া মহল্লার শফিকুল ইসলাম (২৪) ও বুলবুলী (২২) এবং লালপুরের রামষ্ণপুর গ্রামের মঞ্জু (৪৮) ও বাবু (২৮)। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম আদালত পরিচালনা করেন। লালপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  লালপুর (নাটোর) প্রতিনিধি।