কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ দেওয়ার দায়ে মুন্সিগঞ্জের টিঙ্গবাড়ী উপজেলায় এক বিবাহ রেজিস্ট্রারকে গতকাল বৃহস্পতিবার এক মাসের কারাদণ্ড ও এক ইউপি সদস্যকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার ধামারন গ্রামের আমেনা আক্তারের (১৪) সঙ্গে পাশের আউটশাহী ইউনিয়নের এক ছেলের বিয়ে হয়৷
বিষয়টি জানতে পেরে ইউএনও নাসরিন পারভিন তাঁদের দুজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেন৷