কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভাষাশহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা ও জুয়া খেলার দায়ে পাঁচজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম। শনিবার রাতে ময়না ইউনিয়নের বর্নিচর বাজার থেকে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করে পুলিশ। আর গতকাল শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় পৌর সদর বাজারের মেসার্স সৈয়দ টেলিকমের মালিক সৈয়দ আরব আলীকে আটক করা হয়।