কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাজু আহমদ জুয়েল চৌধুরী নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল কুদদূস গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।