কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন অপরাধে সাত ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) গত শনি ও গতকাল রোববার পৃথক ঘটনায় এ রায় দেন। উপজেলার উজানচর এলাকা থেকে গাঁজা বহনের দায়ে গ্রেপ্তার হওয়া তফাজ্জল হোসেন ও নওশের আলী নামের দুই ব্যক্তির প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।