প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমাই ও সরিষার তেলে ভেজাল মেশানোর অভিযোগে গত সোমবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীর কারাদণ্ড এবং ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে উপজেলার মাগুরা সোনারপাড়া গ্রামের জাহিদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই উপজেলার দুর্গাপুর গ্রামের মামা-ভাগিনা অয়েল মিলের মালিক দেবনাথ সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুরুল হাসান আব্বাসী এ দণ্ড দেন। গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্বাসী ও র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিকের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযান চলে।