কারাদণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ে পণ্ড হয়ে গেছে। সাজা পেয়েছেন বিয়ে পড়ানোর কাজি সুগন্ধী গ্রামের শেখ রহমতুল্লাহ (৬৫), বরের ভগ্নিপতি শ্রীঘাট গ্রামের সরদার শফিকুল আলম ও কনের নানি রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের সখিনা বেগম। ভ্রাম্যমাণ আদালত কাজি ও বরের ভগ্নিপতিকে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের নানিকে এক হাজার টাকা জরিমানা করেছেন। গত সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের পোলেরহাট বাজারে একটি কাজি অফিসে এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন এনডিসি মোস্তফা মনোয়ার।