প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চলাচলের অযোগ্য ও বৈধ কাগজপত্রহীন চারটি বেবিট্যাক্সির চালককে এক মাস করে কারাদণ্ড এবং বিভিন্ন অভিযোগে আরও ১২টি বাসের চালককে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শহরের চাঁদমারী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বৈধ কাগজপত্রহীন যানবাহনের চলাচল কমে যায়। নাহিদা বারিক বলেন, অভিযান অব্যাহত থাকবে।