কারাদণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা মাংস ও খাওয়ার অযোগ্য শুঁটকি বিক্রির দায়ে গতকাল লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার পূর্ব চৌরঙ্গী বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন পৌরসভার সোহাগপুর গ্রামের মাংস ব্যবসায়ী বাবুল হোসেন (২৬), খলিল হোসেন (২৬), রবিউল ইসলাম (২৮) ও আবু ছায়েদ (৩২)। দুই মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই শুঁটকি ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।