কারাদণ্ড-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ ভেসাল জাল ব্যবহার করে ছোট মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার। আদালত উপজেলার কোরকদী গ্রামের ইমাম মোল্লা ও রবিউল ইসলামকে এক বছর করে কারাদণ্ড দেন। আড়কান্দি গ্রামের ছরোয়ার ও বাদশা মোল্লাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।