কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে হেরোইন রাখার অপরাধে একজনের দুই বছরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া জুয়া খেলার দায়ে দুই হাজার টাকা করে জরিমানা হয়েছে তিনজনের। গত রোববার রাতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন। সখীপুর থানার ওসি মাকছুদুল আলম বলেন, সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর এলাকার বাসিন্দা মনির হোসেনকে (২৮) রোববার রাতে এক গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আর উপজেলার প্রতিমা বংকী গ্রামে জুয়ার আসর থেকে আরিফ হোসেন (৩৪), সুরুজ মিয়া (৪২) ও আহাম্মদ আলী (৩২) নামের তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ওই রায় দেওয়া হয়। মনিরকে গতকাল সোমবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।