প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউককে রিমান্ডে নেওয়া হলে প্রয়োজনে জেলগেটে অথবা আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।